বাস-ট্রেন সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছে ফেনীর শর্শদী এলাকায় । বুধবার সন্ধ্যায় শর্শদী রেল ক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ননের আবুপুর এলাকার মোহাম্মদ মনসুর (৩৫), আবুল বশর (৫৫), দুলন (৩২) ও অজ্ঞাত এক শিশু।
ফেনী ফায়ার সার্ভিস ফেনীর স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, কৈখালী সুপার নামে একটি যাত্রীবাহী একটি বাস সদর উপজেলার কৈখালী থেকে ফেনী শহরে আসছিলো। এসময় নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি চট্ট্রগাম থেকে ময়মনসিংহ যাচ্ছিল। বাসটি শর্শদী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি বাসটিকে সজরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে খন্ডবিখন্ড হয়ে প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী এক শিশুসহ চারজন নিহত হয়।

আহত হয় অন্তত ১০ জন যাত্রী।  রেলক্রসিং এলাকাটি অরক্ষিত থাকায় এদূর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।
ফেনী রেলওয়ে স্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ (এসআই) মো. হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে যেয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930