rizvi_112534ঢাকা১০ মে : আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রয়োজন নেই ‘সরকারের পতন এখন চূড়ান্ত পর্যায়ে’ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যে সরকারের জনসমর্থন থাকে না, সেই সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। সুতরাং দেশে কিংবা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রেরই প্রয়োজন নেই।’

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী এ কথা বলেন।

‘নীল নকশার অংশ হিসেবে বিএনপি বিদেশিদের সহায়তায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে’ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে রিজভী বলেন, ‘জনসমর্থনহীন অবৈধ এ সরকারকে উৎখাতের জন্য জনগণ প্রস্তুত। সুতরাং তাদের উৎখাত করার জন্য দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের প্রয়োজন নেই।’

এসময় তিনি মন্ত্রীর ওই বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও বানোয়াট’ বলে দাবি করেন।

রিজভী বলেন, ‘সরকারকে উৎখাতের জন্য প্রস্তুত জনগণ। কেউ দেশি-বিদেশি ষড়যন্ত্র কেন করতে যাবে? সরকারের পতন এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে।’

আওয়ামী সরকারের কোনো জনসমর্থন নেই দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে, জনসমর্থিত দল। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করবে? বরং আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল। জনগণ থেকে তারা একেবারেই দূরে চলে গেছে। আমরা জনগণের সঙ্গে আছি।’

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে যাক, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, তখন দেখা যাবে কে জনপ্রিয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930