সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন নামে সাত বছর বয়সী এক শিশু মারা গেছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায়।
শুক্রবার দুপুরে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেক পোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজমীর হোসেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আজগর হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতুর চেক পোস্টের সামনে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শিশুকে চাপা দেয়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা জানান, ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930