ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্মদিন ঘিরে উৎসব-আনন্দ হয়েছে । শুক্রবার রাত ৮ টা থেকে গভীররাত পর্যন্ত থানার পুলিশ কর্মকর্তা ও অন্যান্য ষ্টাফরা মেতে ছিলেন এই আয়োজনে। হয়েছে গান-বাজনা এবং খানাপিনা। তার আগে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ওসিকে। জানা গেছে- কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুল মালেকের জন্মদিন ছিলো শুক্রবারে। ৪৯ তম এই জন্মদিন পালন করা হলো ঘটা করেই। থানা অভ্যন্তরেই সম্পন্ন হয়েছে জন্মদিনের আয়োজন। সেখানে থানার সব পর্যায়ের কর্মকর্তারা যোগ দেন।
