সুমন শীল (৩০) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সিরাজগঞ্জের শাহজাদপুরে। সে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নিমাই শীলের ছেলে। মঙ্গলবার দুপুরে বাশবাড়িয়া নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমনের ভাই পরিতোষ শীল জানান, সুমন শীল এনায়েতপুরের খুকনী বাজারে একটি সেলুনে কাজ করতো। দুপুরে সে সেলুন থেকে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া নতুন পাড়ায় জনশূন্য এলাকায় পৌছলে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে জবাই করে আশংকাজনক অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরও বলেন, সুমনের কোন শক্র ছিল না। কারা কেন তাকে হত্যা করেছে তা বলতে পারবো না

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031