চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম শহীদুল্লাহ কায়সার হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে আটকের গুজব তুলে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিলেন ।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও হাটহাজারী থানার এস আই মিজানুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া।
তিনি বলেন, নাশকতার অভিযোগে ২০১৩ সালে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন এস আই মিজানুর রহমান। মামলায় আসলাম চৌধুরীসহ ৫৩ জনের নাম উল্লেখ করে চার-পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। যাদের সবাই স্থানীয় বিএনপি নেতাকর্মী ও হেফাজতের সমর্থক।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান বুধবার সকালে আসলাম চৌধুরীসহ ৫৩ জন নামীয় আসামিকে গ্রেপ্তারের আদেশ চেয়ে আবেদন করেন। এ সময় আসলাম চৌধুরীর আইনজীবীরাও তার জামিনের আবেদন করেন। কিন্তু জামিন আবেদন নামঞ্জুর করে আসলাম চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ নামীয় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুন্ড-কাট্টলী আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

কিন্তু ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আজ বুধবার নির্বাচন কমিশনে আপিল জমা করা হয়েছে বলে জানান তার আইনজীবিরা।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031