‘নো সুইসাইড’ নামে সংস্থা আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে আগামীকাল দিনব্যাপী কর্মসূচি পালন করবে । আজ শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এ কর্মসূচি পালনের কথা জানায়। স্টপ সুইসাইড, মানুষ বাঁচুক ভালোবাসায়- এই শ্লোগানে আগামিকাল ঢাবির টিএসসির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন, সভা ও মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচি পালন করবে সংগঠনটি। এতে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, মনোবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. সেলিম হোসাইন, সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবিরা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
