আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা শো-ডাউন করেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে ।

মঙ্গলবার দিনভর নির্বাচনী এলাকা শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাড়িবহর নিয়ে শো-ডাউন শেষে একাধিক উঠান বৈঠকে অংশ নেন।

তার অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন সিরাজুল ইসলাম মোল্লা। তিনি মঙ্গলবার দলীয় অনুসারী কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী এলাকাজুড়ে শো-ডাউন, উঠান বৈঠক ও প্রচার চালিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তাকে সিংহ প্রতীকে নির্বাচিত করার আহবান জানান।

এসময় প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। মনোনয়নবঞ্চিত হওয়ায় স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থী হওয়ার ইচ্ছে আমার ছিল না। কিন্তু দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অনুরোধেই আমি স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। বিগত নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে ও এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম বলে জনগণ আমার সঙ্গে ছিলেন। আশা করি, এবারও শিবপুরের জনগণ উন্নয়নের স্বার্থে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন সিরাজুল ইসলাম মোল্লা। এসময় তার নিকট হেরে যান জহিরুল হক মোহনের নৌকা প্রতীক। এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জহিরুল হক মোহন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728