সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছায় । মঙ্গলবার বিকালে ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছার রায়থুরা এরাইজতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারুক হোসেন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার মানকোন ইউনিয়নের আলগীরচর গ্রামের মৃত আইনউদ্দিনের পুত্র এবং মুক্তাগাছা পৌরসভার বৈদ্যুতিক লাইনম্যান ও কর্মচারী সংসদের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেনের ছোট ভাই ছিলেন।
নিহতের মামাত ভাই আলালউদ্দিনসহ পরিবারের সদস্যরা তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মুক্তাগাছা থানার ওসি আলী আহমদ মোল্লা জানান, শুনেছি। তবে আমি ময়মনসিংহে একটি মিটিংয়ে আছি।
