ssc_edu

চট্টগ্রাম, ১১ মে : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার গড় পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী।

বুধবার (১১ মে) সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চলতি বছরের ফলাফর হস্তান্তর করেন।

সূত্র জানায়, এ বছর চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৯১, মানবিক বিভাগে ৮৩ দশমিক ৮২ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯১ দশমিক ৬২। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫ দশমিক ৩৩ ও মহানগর বাদে জেলায় পাসের হার ৯০ দশমিক ৩৭। পুরো মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২ দশমিক ২৮।

এছাড়া কক্সবাজারে পাসের হার ৯১ দশমিক ২৭, রাঙ্গামাটিকে ৮৪, খাগড়াছড়িতে ৭৮ দশমিক ৭৪ ও বান্দরবানে পাসের হার ৮২ দশমিক ৬৪।

জানা যায়, এবারের পরীক্ষায় অংশ নেয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ১ লাখ ১২ হাজার ৯৫৯ শিক্ষার্থী।

বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটwww.bise-ctg.gov.bd ও এ ওয়েবসাইটে www.educationboardresult.gov.bd ফলাফল প্রকাশ করা হবে।  এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।

এছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল পাওয়া যাবে।

এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ: SSS DHA 123456 2015)

আর মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল জানা যাবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930