সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় । মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের পাইকপাড়ার বাসিন্দা অটোরিকশার যাত্রী বিষ্ণুপদ দেব ও তার স্ত্রী অঞ্জু রানী দাস।

নিহতের স্বজনরা জানান, বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সুহিলপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তিশা পরিবহনের একটি বাসের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, অটোরিকশা ও বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930