প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন । নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। আজ দুপুর পৌনে ২টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। এরপর প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানাসহ দলের নেতাকর্মীরা জাতির জনকের মাজার জিয়ারত করেন।

এর আগে সকাল ৮টা ২৩ মিনিটে ঢাকার গণভবন থেকে রওনা হয় শেখ হাসিনার গাড়িবহর। সড়কপথে ঢাকা থেকে গোপালগঞ্জে গিয়ে ফেরার পথে বুধ ও বৃহস্পতিবার প্রায় একডজন জনসভা ও পথসভায় তার বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।
ফরিদপুরের ভাঙ্গার মোড়, ফরিদপুরের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় (রাজবাড়ী জেলা), পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ধামরাই) ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত দলীয় জনসভায় তিনি বক্তব্য রাখবেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31