আমিও ওয়াদা দিয়ে যাচ্ছি, আপনাদের জন্য সুখি, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়বো। প্রয়োজন বুকের রক্ত দিয়ে হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা করে যাবো। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা ওয়াদা দিলেন নৌকা মার্কায় ভোট দেবেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে প্রথম পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনার একটি ভোট অনেক মূল্যবান। একটি আসনের জন্য অনেক সময় সরকার গঠন করা সম্ভব হয় না। তাই আপনার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের নৌকা মার্কার যে প্রার্থীরা রয়েছেন তাদের ভোট দিয়ে নির্বাচিত করুন।

তিনি আরও বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে এ সেতুর কাজ বন্ধ হয়ে যাবে।

শেখ হাসিনা বলেন, আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকগোষ্ঠীরা ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে। সেদিকে সতর্ক থাকবেন। আপনারা ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দেবেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষজন দু’হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় সেখানে আরও বক্তব্য রাখেন- ফরিদপুর-৪ আসনের প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন প্রমুখ।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31