পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নিশ্চিত করে বলেছেন। শনিবার সিডনিতে এ স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসির।

জেরুজালেমে ইসরায়েলের নিয়ন্ত্রণের বিষয়টি মেনে নেওয়া হলেও তেলআবিব থেকে এখনি দূতাবাস সরানো হবে না বলেও জানিয়েছেন মরিসন। এ ছাড়া পূর্ব জেরুজালেমকে রাজধানী বানিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের আকাক্সক্ষার প্রতিও অস্ট্রেলিয়ার স্বীকৃতি থাকছে বলে মন্তব্য করেন তিনি।

স্কট মরিসন বলেন, ‘নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) এবং অন্যান্য অনেক সরকারি স্থাপনা থাকা পশ্চিম জেরুজালেমকে অস্ট্রেলিয়া এখন ইসরায়েলের রাজধানী হিসেবেই বিবেচনা করে। বাস্তব পরিস্থিতি ও চূড়ান্ত স্থিতিশীলতা আসার পর সেখানেই আমরা দূতাবাস সরিয়ে নেওয়ার কথা ভাবছি।’

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি অর্জিত হওয়ার পরই অস্ট্রেলিয়া তার দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনবে। এ মধ্যবর্তী সময়ে জেরুজালেমে অস্ট্রেলিয়ার একটি প্রতিরক্ষা ও বাণিজ্যিক কার্যালয় থাকবে, বলেন মরিসন। যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে এর আগে গুয়াতেমালা ও প্যারাগুয়ে তাদের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনার ঘোষণা দিয়েছিল। সরকার পরিবর্তনের পর প্যারাগুয়ে ওই সিদ্ধান্তটি বাতিল করে তেলআবিবেই দূতাবাস বহাল থাকছে বলে জানায়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031