নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান নিজের গাড়িতে ধাক্কা লাগায় এক নসিমন চালককে প্রকাশ্যে মারধর করেছেন। শনিবার বিকালে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। লাঠি হাতে মেয়রের সেই পিটুনির ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার নারায়ণগঞ্জ-৩ আসনে মহাজোটের মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে জনসংযোগ শেষে নিজের প্রাইভেট কারে করে বাড়ি ফেরার পথে সাদেকুর রহমান ওই ঘটনা ঘটান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
