আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন । এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার গোমতা-তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দিনার গোমতা-তীরচর এলাকায় পৌঁছে চাকা পাংচার হয়ে তাদের বহনকারী গাড়িটি পাশের খাদে পড়ে। এতে গাড়িটি দুমরে মুচড়ে যায়। আহত হন এবিএম গোলাম মোস্তফা, তার ব্যক্তিগত সহকারী আকতার হোসেন, সফর সঙ্গী ফারুক আহমেদ, জীবন এবং গাড়ির চালক।  পরে তাদেরকে উদ্ধার করে ধুপখোলা আজগর আলী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এবং দেবিদ্বার আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকার ফিরছিলেন এবিএম গোলাম মোস্তফা।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।

সাবেক সচিব এবিএম গোলাম মোস্তফা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি ছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930