পিকআপ চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন সাতক্ষীরায় । মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার খুলনা মহাসড়কে কুমিরা বালি গাঁধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক নানা মারাত্মক আহত হন।

নিহতরা হলেন- যশোর কেশবপুর উপজেলার ভবতীপুর গ্রামের ফরিদা বেগম ও নাতি তালা উপজেলার তৈলকুপি গ্রামের আব্দুল আলিমের ছেলে সাদ। আহত নানা সামাদকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেশবপুর থেকে নানা সামাদ মোড়ল নানি ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে তৈলকুপি যাচ্ছিল জামাইয়ের বাড়িতে বেড়াতে। এ সময় কুমিরায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ তাদের চাপা দেয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, কুমিরা বালিগাধায় পিকআপের চাকায় নানি-নাতি নিহত হয়েছেন। আহত হয়েছেন নানা। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728