চট্টগ্রামে দেখা যাবে তারকাদের মিছিল ‘নৌকা’ প্রচারণায় বৃহস্পতিবার (২০ ডিসেম্বর)। চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, মাহফুজ আহমেদসহ দেশখ্যাত একঝাক তারকা ও অভিনয়শিল্পী এদিন ১০টায় নগরীর লালদিঘীর মাঠে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করবেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে তারকাদের মধ্যে আরও থাকছেন অরুনা বিশ্বাস, শমী কায়সার, তারিন আহমেদ, জ্যোতিকা জ্যোতি, তানভীন সুইটি, মনিরা ইউসুফ মেমী প্রমূখ।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে বুধবার সকালে চট্টগ্রাম অভিমুখে ঢাকার শিল্পীরা যাত্রা করে পথিমধ্যে দাউদকান্দি, কুমিল্লা, চৌদ্দগ্রাম, ফেনী ও মীরসরাইয়ের বিভিন্ন পয়েন্টে নৌকা ও দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে রাতেই চট্টগ্রাম প্রবেশ করেছে দলটি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর তিনটি সংসদীয় আসনে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে রাঙ্গুনিয়ায় যাওয়ার কথা রয়েছে ওই তারকা শিল্পীদের।

আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, জনপ্রিয় তারকারা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত আছেন। ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে তারা চট্টগ্রামেও যাচ্ছেন। চট্টগ্রামে তারকা-শিল্পীদের সঙ্গে যুক্ত হবেন স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। তারা গান, আবৃত্তি ও কথামালার মধ্যদিয়ে বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করবেন এবং সঠিক তথ্য উপস্থাপন করে জনগণের কাছে নৌকা প্রতীকে ভোট চাইবেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031