পাষণ্ড দুই ভাতিজা কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে ছুরিকাঘাতে আপন চাচার দুই চোখ তুলে নিয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বদরখালী ইউনিয়নের খালকাছা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন, বদরখালীর ৩নং ব্লকের ঠুঠিয়াখালী গ্রামের আবদুস ছোবাহানের ছেলে আবদুল কাদের (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বড় ভাই আবদুল জলিলের সাথে আবদুল কাদেরের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে আবদুল কাদের বদরখালী বাজারে যাওয়ার সময় চাচাতো ভাই জলিলের ছেলে ছোটন ও সাগর টমটম থেকে নামিয়ে অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে চাচা আবদুল কাদেরের দুই চোখ তুলে নেন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি এসআই মং থোয়াই হ্লা চাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত আবদুল কাদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728