আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশি-বিদেশি কোনো পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না।একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চারদিন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার বিকালে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার।

তিনি বলেন, নির্বাচনের সময় নিরাপত্তার কথা বিবেচনা করে আজ বিকালে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আবার আলোচনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিআই) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) মোহাম্মদ হোসেন ঢাকাটাইমসকে বলেন, গত ২৬ অক্টোবরে এই নৌ রুটে দুইটি পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। তবে বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ছয়টি জাহাজ চলাচল করছে। সেগুলো হচ্ছে-কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুস, এলসিটি কাজল, এমভি ফারহান ও গ্রিন লাইন। নির্বাচনকে সামনে রেখে ৩ অথবা ৪ দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, নির্বাচনের সময় নিরপত্তার কথা চিন্তা করে ২৮ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। ৪ দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930