মোটরসাইকেল বন্ধ থাকবে চার দিন। ভোটের আগের রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব ধরনের যান্ত্রিক যানবাহন। ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে রবিবার দেওয়া এই প্রজ্ঞাপনে এই কথা জানায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এতে জানানো হয়, ২৯ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর (রবিবার) মধ্যরাত ১২টা পর্যন্ত সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এর আওতায় রয়েছে- বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু, স্থানীয় পর্যায়ে যন্ত্রচালিত সব যানবাহন।

মোটর সাইকেলে এই নিষেধাজ্ঞা আরোপ হবে ২৮ ডিসেম্বর দিনগত রাত ১২টা থেকে। নিষেধাজ্ঞা চালু থাকবে ১ জানুয়ারি মধ্য রাত পর্যন্ত।
তবে রিটার্নিং অফিসার অনুমিত প্রতিদ্বন্দ্বি প্রার্থী/তাদের এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। এক্ষেত্রে পর্যবেক্ষকদের পরিচয়পত্র থাকতে হবে।

এ ছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে বিশেষ করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

তবে এসব যানবাহন চলাচলের জন্য নির্বাচন কমিশন থেকে স্টিকার সংগ্রহ করতে হবে।

নিষেধাজ্ঞার বাইরে থাকবে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ জরুরি সেবায় থাকা সংস্থার যানবাহন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031