বিধিনিষেধে আবদ্ধ সৌদি আরবে এই প্রথমবারের জন্য কোনও মিউজিক কনসার্টে এক সঙ্গে না চলেন পুরুষ ও নারীরা।সৌদি আরবে এখন শীত। আর এই শীতেই সেখানে বইল বসন্তের বাতাস। যা সৌদির ইতিহাসে অতি বিরল দৃশ্য। সম্প্রতি রিয়াদে ফরাসি ডিস্কো জকি ডেভিড গুয়েত্তার একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে। সেখানে মঞ্চের নিচে ছিল যুবক-যুবতীদের ভিড়। ডেভিডের গানের সুরে এক সঙ্গে নাচলেন তারা।
সৌদির ছেলে-মেয়েদের এক সঙ্গে নাচের ভিভিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বিধি নিষেধের অচলায়চন ভেঙে বেরিয়ে আসার জন্য প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাদের।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সে দেশে সামাজিক পরিবর্তন শুরু হয়েছে। প্রচুর ইসলামিক বিধিনিষেধের বাঁধন আলগা হয়েছে। তার জেরেই স্বস্তিতে রয়েছেন সে দেশের তরুণরা। বেশ কয়েক বছর আগে প্রকাশ্যে যে সব কাজ করার কথা তরুণরা চিন্তাও করতে পারতেন না, এখন নির্ভয়ে সে কাজ করতে পারছেন তারা। গুয়েত্তার কনসার্ট অন্তত তেমনই সাক্ষ্যই দিচ্ছে।
