এক নারী মারা গেছেন গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের নিচে চাপা পড়ে ।  তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের নাম তারা বানু ওরফে সানু। তিনি গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুরের নজরুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে মহাসড়ক পারাপার হচ্ছিলেন তারা বানু। এসময় গাজীপুরগামী সু-প্রভাত পরিবহন নামের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই  তিনি মারা  যান।

পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728