বলিউডের ফ্যাশন আইকন অভিনেত্রী সোনম কাপুর চার বছর আগে ২০১৪ সালে একটি সাক্ষাৎকারে সমকামীদের সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি সমকামীদের জীবন ধারা নিয়ে ছবি নির্মাণের জন্য ইন্ডাস্ট্রির পরিচালকদের আহ্বান জানিয়েছিলেন। এও বলেছিলেন, সেই ছবিতে যদি তাকে মূল চরিত্রে অভিনয় করতে বলা হয় তাতে তার কোনো আপত্তি নেই।

চার বছর বাদে পূরণ হল সোনমের সেই ইচ্ছা। সমকামীর চরিত্র নিয়ে ছবি নির্মিত হল বলিউডে এবং সেটাতে তিনি অভিনয়ও করলেন। ছবির নাম ‘এক লাড়কি কো দেখা তো এইসা লাগা’। এখানে সোনমের চরিত্রটির নাম সুইটি। সে একজন টিপিক্যাল পাঞ্জাবী পরিবারের মেয়ে। কনজারভেটিভ মা-বাবার ছায়ায় তার বড় হয়ে ওঠা।

কিন্তু সুইটি একজন সমকামী। দর্ঘিদিন ধরে জীবনের এই বড় সত্যিটা সে লুকিয়ে রাখে। বিষয়টি সে তখনই সবাইকে জানায়, যখন পরিবারের লোকজন তার বিয়ের প্রস্তুতি নেয়। নিজের সমকামিতার বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সে। ছবিতে সোনমের বাবার চরিত্রে আছেন তার সত্যিকারের বাবা অনিল কাপুর। আরও আছেন রাজকুমার রাও, জুহি চাওলা, ব্রিজেন্দ্র কালা ও রেজিনা ক্যাসান্দ্রাসহ অনেকে।

‘এক লাড়কি কো দেখা তো এইসা লাগা’ পরিচালনা করেছেন শেলি কাপুর। বুধবার মুক্তি দেয়া হয়েছে এটির অফিসিয়াল ট্রেলার। যেটা দেখে সোনমের প্রশংসায় পঞ্চমুখ অনলাইনের দর্শক। প্রশংসিত হয়েছে ছবির গল্পও। নেটিজেনদের মতে, অনেকদিন পর বলিউডে ভিন্ন ধরনের একটি ছবি নির্মিত হল। দর্শক এখন অপেক্ষায় গোটা ছবি পর্দায় দেখার। আগামী ১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘এক লাড়কি কো দেখা তো এইসা লাগা’।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031