তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগামী ৩রা জানুয়ারি নব-নির্বাচিত এমপিরা শপথ নেবেন বলে জানিয়েছেন । আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) কার্যালয়ে ‘বিএসআরএফ-সংলাপ’ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেবেন। তার আগেই নির্বাচন কমিশনের গেজেট হবে। জাসদ সভাপতি ইনুও কুষ্টিয়ার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএসআরএফ সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসীন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31