আবার চালু হয়েছে মোবাইলে থ্রিজি ফোরজি ইন্টারনেট সেবা । আজ মঙ্গলবার সকাল ১০টা ২১ মিনিট থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় বলে বিটিআরসি সূত্র নিশ্চিত করেছে।
গত রোববার ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টায় বিটিআরসির নির্দেশনা পেয়ে সব ধরনের মোবাইল ইন্টারনেট চালু করা হয়। এরপর রাত ৯টার পর আবার ফোর জি ও থ্রি জি ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।
ভোটের আগের দিন শনিবার রাত ১১টার দিকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশনা পাঠিয়ে ইন্টারনেট সেবা বন্ধ করেছিল বিটিআরসি। শনিবার দুপুর থেকে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে টু-জি সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। কিন্তু শনিবার রাত ১১টার পর থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত টু-জি সেবাও বন্ধের নির্দেশনা দেয়া বিটিআরসির পক্ষ থেকে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031