এক অনুষ্ঠানে শ্বশুরবাড়িতে অবহেলিত বোধ করা এক ব্যক্তি নিজের দুই সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছেন থাইল্যান্ডে বর্ষবরণের । তারপর ওই বন্দুকের গুলিতে নিজেও আত্মহত্যা করেছেন। পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

খ্রিষ্টীয় নতুন বছর শুরুর ১০ মিনিটের মধ্যেই এ হত্যাকা-ের ঘটনাটি ঘটে। সোমবার সুচিপ সোরনসাং নতুন বছর উদযাপন করতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চুমফোনে তার শ্বশুরবাড়িতে যান।

পুলিশ জানায়, ফাতো জেলার একটি বিউটি পার্লারে আয়োজিত অনুষ্ঠানটি চলার সময় সুচিপ ‘প্রচুর’ মদ্যপান করেন। এরই এক পর্যায়ে নিজের পিস্তল বের করে গুলি শুরু করেন।
ফাতোর পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল লারপ কামপাপান এএফপিকে জানান, নিহতরা সবাই সুচিপের পরিবারের সদস্য, এদের মধ্যে তার নয় বছর বয়সী ছেলে ও ছয় বছর বয়সী মেয়েও রয়েছে।

কামপাপান বলেন, ‘তাদের মাথায় অথবা শরীরে গুলি করা হয়। শ্বশুরবাড়িতে স্বাগত না জানানোয় ক্ষিপ্ত হয়েছিলেন তিনি।’ এরপর নিজের পিস্তলের গুলিতেই আত্মহত্যা করেন সুচিপ।

নিহত বাকী চার জনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ, তাদের বয়স ৪৭ থেকে ৭১ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। থাইল্যান্ডের প্রচুর মানুষের হাতে অস্ত্র রয়েছে। তবে ব্যক্তিগত বিরোধের জন্য অস্ত্র খুবই কম ব্যবহার করা হয়। প্রেমের সম্পর্ক ও ব্যবসায়িক বিরোধের কারণে অনেক সময় গুলির ঘটনা ঘটে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930