মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে প্রত্যাহার করা হয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি)। এখনও সেখানে কাউকে পদায়ন করা হয়নি।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়।

এতে বলা হয়, ‘এমআরপি অ্যান্ড এমআরভির মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।’

এমআরপি অ্যান্ড এমআরভির মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান ২০১৫ সালের ২০ ডিসেম্বর থেকে প্রেষণে পাসপোর্টের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কয়েকবছর মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031