জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মশিউর রহমান রাঙ্গাকে সংসদে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব দিয়েছেন । আজ শনিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এরশাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এরশাদ বলেন, পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ও পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে স্পিকারকে অনুরোধ জানান সাবেক এই রাষ্ট্রপতি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31