আপিল বিভাগববি হাজ্জাজ প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছে ।

সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এনডিএমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।
রাশনা ইমাম বলেন, ২০১৭ সালের ২৪ এপ্রিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রতিষ্ঠা করা হয়। গত বছর ২৪ ডিসেম্বর নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেন ববি হাজ্জাজ। কিন্তু এ বিষয়ে ইসি কোনো সিদ্ধান্ত দেয়নি। এরপর হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। এ রিট আবেদনে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে ববি হাজ্জাজের আবেদন নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেন। এরপর ২৮ জুন ইসির পক্ষ থেকে জানানো হয় যে, গত ১১ জুন এডিএম’র আবেদন খারিজ করা হয়েছে। এ চিঠি পাওয়ার পর ববি হাজ্জাজ নিবন্ধনের নির্দেশনা চেয়ে নতুন করে রিট আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে রুল জারি করেন আদালত।

তিনি জানান, এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ২১ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ওই রায়ের বিরুদ্ধে ইসি লিভ টু আপিল করলে আপিল বিভাগ আজ তা খারিজ করে দিয়েছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031