জেলা ছাত্রলীগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ।

সোমবার বিকালে শহরের কালিবাড়ী জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমন ও জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম ও মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ান, সাধারণ সম্পাদক মো. নাছির, পুরান বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এছাড়াও বিকালে সাবেক ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ডা. দীপু মনিকে অভিনন্দন জানিয়ে শহরে পৃথক আরেকটি আনন্দ মিছিল করে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য শপথ নিয়েছেন। বেলা সাড়ে তিনটায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ পড়ান। পরে অন্য মন্ত্রীদের সঙ্গে শিক্ষামন্ত্রী হিসেবে শপথ পড়েন দীপু মনিও।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031