দখলবাজরা চাঁদপুরে দোকানের জায়গা দখলে বাধা দেয়ায় এক বাক-প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করেছে । মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গাজীগো সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সফিকুল ইসলাম খানকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।

এ ঘটনায় আহতের ছোট ভাই বিল্লাল হোসেন চাঁদপুর মডেল থানায় মামলা করেছেন।
বিল্লাল খান জানান, গাজীর সেতুর পাশে ঘরসহ আমাদের পারিবারিক জায়গায় কিছুদিন আগে মাটি কেটে উঁচু করা হয়। সেই ঘর ও জায়গা দখল করার জন্যে আওয়াল গাজী ও তার ছেলে সজিব ও বড় ভাই বাদশা গাজী, ভাতিজা জাহাঙ্গীর গাজী আরো লোকজন আমাকে না পেয়ে আমার বড় ভাই প্রতিবন্ধী সফিকুলের ওপর হামলা চালায়।

আহতের মা সুফিয়া বেগম জানান, আমার নিরাপরাধ বোবা ছেলেকে যারা মেরেছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031