‘আমি নিজে দুর্নীতি করব না এবং আমার নির্বাচনী এলাকায় কাউকে দুর্নীতি করতে দেব না লক্ষ্মীপুর-২ আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি কাজী  শহীদ ইসলাম পাপুল বলেছেন। লক্ষ্মীপুর-২ আসনটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, টেন্ডারবাজ ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। আশে পাশে যদি কেউ থাকে তাহলে তার দায়ভার আমি নেব না। অপরাধী যেই হোক, তাকে গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি।’

আজ সোমবার  দুপুরে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন নব নির্বাচিত এই সাংসদ।

এদিন পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে, বামনী, দক্ষিণ চরবংশী ও সোনাপুর ইউনিয়নের হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।  এসময় তিনি বলেন, কিছু নিতে আসেনি, দিতে এসেছি, এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ, মক্তব, মসজিদ, মন্দির, মাদ্রাসাসহ এলাকার উন্নয়নে নিরলস কাজ করব।

জানাযায়, নির্বাচনী এলাকার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিজ অর্থায়নে বিগত পাঁচদিন ধরে নিজ হাতে ৩০ হাজার কম্বল বিতরণ করে চলছেন তিনি। তার সাথে রয়েছেন  জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন, পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031