১৪ দলের শরিকরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদে বিরোধীদলের আসনে বসবেন। তার দল চায় সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালন করবেন এসব এমপিরা। আজ সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপিকে বেপরোয়া গাড়ি চালকের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল। আওয়ামী লীগের বিশাল বিজয়ের সঙ্গে দেশ ও দেশের মানুষের প্রতি বিশাল দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031