প্রায় একশ’ কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার পর প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টায় রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে গোডাউনগুলোর ভেতরে থাকা প্রচুর পরিমাণের প্লাস্টিক, ইলেক্ট্রনিক পণ্য, টিভি-ফ্রিজ, তুলা, চাল, ঢেউটিনসহ সকল মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ চালিয়ে গেলেও আশপাশে পানির সংকট পড়ায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে চারটি ইউনিটের ১৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সন্ধ্যায় আরও ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। তাতে ব্যর্থ হয়ে সর্বশেষ রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের স্পেশাল স্মোকেল গাড়ি, হোম ট্রেন্ডার, লিবারেডিসহ কয়েকটি স্পেশাল ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে রাত ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে পুরোপুরি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, পণ্যদ্রব্যের গুদামগুলোতে কেমিকেল ও তুলার মতো দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031