শ্যামলী পরিবহণ নামের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু্ইজন নিহত হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ।

তারা হচ্ছেন ভ্যানযাত্রী আজাহার আলী ও ইমরান মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চালকসহ আরও তিনজন। নিহত আজাহার আলী গোবিন্দগঞ্জ কাটাবাড়ি ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের জয়নাল মিয়ার ছেলে।আর ইমরান মিয়া একই ইউনিয়নের দুধিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা বাজার এলাকার ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ছামাদ মিয়া, আশাদুল ও আশরাফুল ইসলাম। তাদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগদা বাজার থেকে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে ৫-৬ জন যাত্রী কাঠারবাড়ী গ্রামে ফিরছিলেন। পথে বাগদা বাজারের ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন সড়কের সামনে ভ্যানটি পৌঁছালে দিনাজপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহণ নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভ্যানের চালকসহ যাত্রীরা ছিটকে সড়কে ওপরে পড়েন। ঘটনাস্থলেই ভ্যানে থাকা আজাহার আলী ও ইমরানের মৃত্যু হয়। আহত হন ভ্যানের চালকসহ তিনজন।

পরে খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বাসের চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেন ঢাকা টাইমসকে জানান, চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। ভ্যানটি সড়ক থেকে গ্রামের রাস্তায় নামার সময় এ সংঘর্ষ হয়।

নিহত দুইজনের লাশ  তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক চালক-হেলপারসহ বাসটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930