মাহবুব আলম (৪৮) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে রাজধানীর আশকোনা ও কাওলার মধ্যবর্তী এলাকায় ট্রেনে কাটা পড়ে । শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ । নিহত মাহবুব মিরপুরে সাব-রেজিস্ট্রার অফিসে সাব-রেজিস্ট্রার পদে চাকরি করতেন। তিনি স্ত্রী শিউলি বেগম দুই মেয়ে সন্তান এর জনক ছিলেন। তাদেরকে নিয়ে মিরপুর এলাকায় বসবাস করতেন।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আশকোনা ও কাওলার মধ্যবর্তী রেললাইনে বসেছিলেন মাহবুব। এসময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930