শ্রাবন্তী দিন কয়েক আগেই চূড়ান্তভাবে কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদে চলে যান টলিউড তারকা । ডিভোর্সের পর তার একাকীই সময় কাটছিল বলে জানা সবার। তবে সেটা একেবারেই ভুল। নতুন প্রেমে মজেছেন টালিগঞ্জের এই নায়িকা। জানা গেছে একটি এয়ার লাইনস কোম্পানির কেবিন ক্রু সুপার ভাইজার রোশন সিংহর সঙ্গেই প্রেম করছেন শ্রাবন্তী।
শোনা যাচ্ছে, শ্রাবন্তীর ভগ্নিপতির পরিচিত রোশন। তার মাধ্যমেই চার মাস আগে রোশনের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। প্রথম দিকে শুধুই বন্ধুত্ব ছিল, সম্প্রতি সেটা প্রেমের সম্পর্কে মোড় নিয়েছে।

শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষ্ণও ছিলেন তাঁর এক আত্মীয় পূর্ব পরিচিত। নায়িকা নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, রোশন মানুষ হিসেবে অত্যন্ত ভাল। এ কথা নাকি তিনি কৃষ্ণ সম্পর্কেও বলতেন।
আনন্দগবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার নায়িকা বুঝে শুনে পা ফেলছেন। দুইপক্ষ থেকেই সম্পর্কটা গোপন রেখেছেন। তবে বেশ কয়েকবার তাঁদের ডিনারে ও পার্টিতে দেখা গেছে। রোশনের বাড়িতেও যাতায়াত আছে শ্রাবন্তীর। তার ছেলেরও রোশনকে বেশ পছন্দ। এই মুহূর্তে নায়িকার ফোকাস ক্যারিয়ারে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930