PM1 ঢাকা ১৫ মে :প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সকাল ১০ টা ৩০ মিনিটে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া নগরীতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’-এ অংশগ্রহণের জন্য তিনদিনের সরকারি সফরে যাওয়ার পথে লন্ডনের উদ্দেশ্যে আজ রবিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ফোরামে অংশগ্রহণ ছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোইকো বরিসোভের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।

আজ সকাল ১০ টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

মন্ত্রীবর্গ, তিনবাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ভিভিআইপি ফ্লাইটটি বিকেল ৪টা ১৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রীকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় সেন্ট জেমস কোর্ট-তাজ হোটেলে নিয়ে যাওয়া হবে। ব্রিটেনের রাজধানীতে তিনি এখানেই অবস্থান করবেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930