তিন’শ ফুট রাস্তায় সড়ক দুর্ঘটনায় বুলবুল হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন রাজধানীর খিলক্ষেত। এছাড়া গুরুতর আহত হয়েছেন, সাগর (২০) ও কামরুল (২২) নামে দুই যাত্রী। রোববার দিবাগত রাত সাড়ে ২টার দিকে এ র্দুঘটনা ঘটে।

খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহজাহান কবির জানান, রাতে তিন’শ ফিট রাস্তায় একটি সিএনজি দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিএনজির নিচ থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে বুলবুলকে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কিভাবে সড়ক দুর্ঘটনা হয়েছে তা এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ববুলবুল হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মওগাপাড়া গ্রামে। তার বাবার নাম রজব আলী।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031