ঢাকাস্থ মিয়ানারের রাষ্ট্রদূত লুইন উ পররাষ্ট্র মন্ত্রনালয়ের আহ্বানে সাড়া দিতে এসে গাড়ি বিড়ম্বনায় পড়েন । বিকালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। দূতাবাসের এক জুনিয়র সহকর্মীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত যথা সময়ে মন্ত্রণালয়ের পৌঁছান এবং মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মো. দেলোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। আধ ঘন্টার বৈঠকে রাষ্ট্রদূতের কাছে মিয়ানমারের সম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ কড়া প্রতিবাদ জানান ডিজি। তার হাতে একটি প্রটেস্ট নোটও ধরিয়ে দেয়া হয়। তলব শেষে রাষ্ট্রদূত জটজলদি বেরিয়ে যান। তবে তিনি বিড়ম্বনায় পড়েন ফেরার জন্য যখন গাড়ি বারান্দায় যান। ড্রাইভার এসে জানান রাষ্ট্রদূতকে বহনকারী গাড়িটির ব্যাটারি বসে গেছে, স্টার্ট হচ্ছে না।

কিংকর্তব্যবিমূঢ় রাষ্ট্রদূত উপায়ান্তু না পেয়ে পাশে থাকা বাগানে অবস্থান নেন। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তাকে সঙ্গ  দিচ্ছিলেন। রাষ্ট্রদূতের সহকর্মী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবহন পুলের সহায়তায় গাড়িতে সারানোর চেষ্টায় ছিলেন। কিন্তু সরজমিনে দেখা যায় (সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত) মিয়ানমার দূতাবাসের জুনিয়র কর্মকর্তা দৌঁড়ঝাপ করলেও গাড়িটি সারাতে পারেননি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031