ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নেতা তৈরির কারখানা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ বলেছেন। এখানে ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়া দুঃখজনক।

আজ মঙ্গলবার ‘ডাকসু নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এক বৈঠকে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ঢাবিতে একসময় আমরা ছাত্র রাজনীতি করেছি। ছাত্রলীগের সদস্য হিসেবে অনেক পদে অধিষ্ঠিত হয়েছিলাম। ’৬৮ সালে আমি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম। সেখানে নির্বাচন না হওয়া দুঃখজনক। তোফায়েল আহমেদ বলেন, মানুষ প্রত্যাশা করে, জাতীয় নির্বাচনের পরে শুধু ঢাবি নয়, পাবলিক, প্রাইভেট আরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেখানেও নির্বাচন হবে। এটি একটি শুভ উদ্যোগ।

আমি প্রত্যাশা করি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তিনি স্বপ্ন দেখাতেন। তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি স্বাধীনতার বীজ বপন করেছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031