একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে গেছে। এ ঘটনার পর ট্রাকচালকসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে আশুলিয়ায় ইটবোঝাই । আজ সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কের মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চালক মুজাহি ও হেলপার শাহিন। তাদের বাড়ি শেরপুরে শাহীন ঝিনাইগাতি থানার ঘাগড়া গ্রামে। এছাড়া পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ ঘটনায় নিখোঁজ শিপন ও নৈশপ্রহরী কাদেরের লাশ উদ্ধার করে। তাদের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, মরাগাঙ্গ এলাকায় পদ্মা ব্রিক থেকে ইটবোঝাই করে আশুলিয়ার টঙ্গাবাড়ি যাচ্ছিল ট্রাকটি। পথে মরাগাঙ্গ এলাকায় ব্রিজে ওই ট্রাকের সামনের চাকা বাস্ট হয়ে যায়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে যায় ট্রাকটি। তাৎক্ষণিকভাবে একজনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তুরাগ নদী থেকে মুজাহিদ ও শাহিনের লাশ উদ্ধার করা হয়। দুপুরের দিকে উদ্ধার করা হয় আরও ২ জনের লাশ। ট্রাকটি নদীর ৪০ ফিট নিচে রয়েছে বলে ধারণা করছেন উদ্ধারকাজে অংশ নেয়া ডুবুরিরা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930