এক ব্যবসায়ী নিহত হয়েছেন ট্রেনের নীচে কাটা পড়ে গাজীপুরের জয়দেবপুরে। নিহত ব্যবসায়ী শফিউল্লাহর বাড়ি জেলার কালীগঞ্জ থানার মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামে। আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাস্পের ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, আজ সকালে ওই ব্যবসায়ী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে জয়দেবপুর রেলওয়ে পৌঁছে মোবাইল ফোনসেটের এয়ার ফোনের ক্যাবল কানে লাগিয়ে স্টেশনের পাশের রেললাইনের ওপর হাটাহাটি করছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকা গামী দ্রুতগতির একতা একপ্রেস ট্রেনটির নীচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা গেলে পর স্বজনরা গিয়ে মরদেহ সনাক্ত করে। পরে মরদেহটি দাফনের জন্যে নিয়ে যায়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930