যে তিনটি সেতুর কারণে দুঃসহ যানজট তৈরি হচ্ছে, সেখানে নতুন সেতু ডিসেম্বরের মধ্যে চালুর ঘোষণা থাকলেও তা হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে । সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন একটি সেতু আগামী মার্চে এবং দুটি জুন-জুলাইয়ে চালু হবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে যান মন্ত্রী। এ সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রী যা বলেছেন তাতে এটা স্পষ্ট যে, দেশের প্রধান মহাসড়কে দুঃসহ যানজট আগামী জুলাইয়ের আগে অবসান হচ্ছে না।

কাদের জানান, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে। আর মেঘনা ও গোমতী সেতুর কাজ ৮৫ শতাংশ শেষ হয়েছে।

আগামী মার্চ মাসের যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। অপর দুইটি সেতু আগামী জুন বা জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

মেঘনা নদীর ওপর নির্মাণাধীন সেতুটি ৯৩০ মিটার, দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর নির্মাণাধীন সেতুটি ১৪০০ মিটার এবং কাঁচপুর সেতুটি প্রায় ৪০০ মিটার দৈর্ঘ্যের। তিনটি সেতুর কাজই একসঙ্গে শুরু করে চারটি জাপানি নির্মাণ প্রতিষ্ঠান।

সবচেয়ে কম দৈর্ঘ্যের কাঁচপুর সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়। মেঘনা সেতুর ঢালাইয়ের কাজ প্রায় ৬০০ মিটার শেষ হয়েছে। মেঘনা-গোমতী সেতুর ১০০ মিটার ঢালাই হয়েছে।

এই তিনটি সেতুর কাজ ডিসেম্বরেই শেষ হবে বলে বহুবার আশ্বাস দিয়েছিলেন। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানকে জুন পর্যন্তই সময় দেওয়া আছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31