জাহানারা (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা গুরুত্বর আহত হয়েছে টাঙ্গাইলের বাসাইলে বালু ভর্তি একটি ড্রাম ট্রাকের চাপায়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা (৫২) মির্জাপুরের বেলতুলী এলাকার হাসান আলী খানের মেয়ে। আহত হয়েছেন মা বাচাতন (৭০)।

এ ব্যাপারে গোড়ায় হাইওয়ে থানার এসআই তারেকুজ্জামান জানান, মহাসড়কের বাঐখোলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা ও মেয়ে। এ সময় ঢাকাগামী বালু ভর্তি একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে জাহানারা নিহত হন এবং আহত হন নিহতের বৃদ্ধা মা বাচাতন। পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ড্রাম ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031