এক পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বৈঠকে তাবলীগ জামায়াতের নেতারা ঐকমত্যে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সম্মিলিতভাবে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমা উপলক্ষে সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলীগ জামায়াতের দু’পক্ষের নেতারা এক সঙ্গে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ^ ইজতেমা করবেন। তবে ইজতেমার শেষদিনে কে মোনাজাত পরিচালনা করবেন কিংবা নামাজে কে ইমামতি করবেন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে ফের ধর্মমন্ত্রীর সঙ্গে বিবাদমান দুটি পক্ষের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, গাজীপুরের মেয়র, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নেতৃত্বে টঙ্গীর তুরাগ নদীর তীরে মাঠ তৈরিসহ সামগ্রিক কার্যক্রম শুরু করা হবে ।

এরআগে আজ দুপুর পৌনে ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠক শুরু হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ তাবলিগ জামাতের দু’ পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031