আপত্তিকর অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষককে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা গাইবান্ধার গোবিন্দগঞ্জে । পরে রাতে পুলিশ ওই শিক্ষক এবং ছাত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় অফিস কক্ষের দরজা বন্ধ করে দেন। এ সময় স্থানীয় মানুষ তাদেরকে সেখানেই আটকে রাখে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে রাতে অভিযুক্ত প্রধান শিক্ষক এবং ওই ছাত্রীকে থানায় নিয়ে আসেন। বিক্ষুব্ধ জনতা এ সময় পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করলে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ প্রধান শিক্ষক ও ছাত্রীকে থানা নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031