ছয়জন নিহত হয়েছেন চট্টগ্রাম, গাজিপুর ও রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায়। এরমধ্যে চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আজ সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া শনিবার রাতে গাজিপুরের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানে মুখোমুখি সংঘর্ষে ২ জন এবং রাঙামাটি শহরে মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

পটিয়া হাইয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, সকাল  সোয়া আটটার দিকে পটিয়ার ভাইয়ার দিঘির পাড়ে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী হাইয়েস মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৬ জন। আহতদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এছাড়া টাঙ্গাইলগামী একটি ট্রাক কালীগঞ্জের নাওটানা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। আহত হন হেলপার। তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রাঙামাটি প্রতিনিধি জানান, শনিবার রাত সাড়ে নয়টার সময় শহরের জিমনেশিয়াম এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মোনাফ (৩৫)। তিনি রাঙামাটিস্থ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি’র মৎস্য ব্যবসায়ির কর্মচারি ছিলেন। শহরের শিমুলতলী এলাকায় তার বাসা। ঘটনার পরপরই কারের চালক পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার এসআই লিমন বোস জানিয়েছেন, কর্মস্থল থেকে নিজ মোটর সাইকেলে করে বাসায় ফেরার পথে শহরের জিমনেসিয়াম এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রচন্ড ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোটর সাইকেল আরোহী আব্দুল মোনাফ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর হতেই প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930