রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে । দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন বেনি হাওয়েল। ২৮ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

অন্যদের মধ্যে ৩১ বলে চারটি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৪৪ রান করেন রাইলি রুশো। ৪৬ রান করেন ক্রিস গেইল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ১টি, মেহেদী হাসান ১টি, ওয়াহাব রিয়াজ ১টি ও সঞ্জিত সাহা ১টি করে উইকেট শিকার করেন। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে উঠে যাবে। আর যারা হারবে তারা ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা শুরুতে রান করতে সংগ্রাম করছিল। দলীয় ১৭ রানে ভাঙে তাদের ওপেনিং জুটি। ইনিংসের তৃতীয় ওভারে ওয়াহাব রিয়াজের বলে সঞ্জিত সাহার হাতে ক্যাচ হন মেহেদী মারুফ। ষষ্ঠ ওভারে রান আউট হন মিথুন।

ক্রিস গেইল ধীরে এগোচ্ছিলেন। ডি ভিলিয়ার্স-হেলস না থাকায় গেইলের উপর তাকিয়ে ছিল দল। কিন্তু গেইল সবাইকে হতাশ করেন। ৪৪ বলে ৪৬ রান করে ফিরে যান তিনি। ১১তম ওভারে মেহেদীকে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে থিসারা পেরেরার হাতে ক্যাচ হন গেইল।

১৩তম ওভারে সঞ্জিতের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রবি বোপারা। এরপর ৭০ রানের জুটি গড়েন রুশো ও হাওয়েল। ১৯তম ওভারে সাইফউদ্দিনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন রুশো। এরপর বেনি হাওয়েল ও নাহিদুল ইসলাম ইনিংস শেষ করে আসেন।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স ইনিংস: ১৬৫/৫ (২০ ওভার)

(ক্রিস গেইল ৪৬, মেহেদী মারুফ ১, মোহাম্মদ মিথুন ৩, রাইলি রুশো ৪৪, রবি বোপারা ৩, বেনি হাওয়েল ৫৩*, নাহিদুল ইসলাম ৬*; মোহাম্মদ সাইফউদ্দিন ১/৪২, মেহেদী হাসান ১/২৮, ওয়াহাব রিয়াজ ১/৪৯, সঞ্জিত সাহা ১/১৪, শহীদ আফ্রিদি ০/১৯, থিসারা পেরেরা ০/৭)।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930